1. admin@r-banglanews24.com : R Bangla News 24 : R Bangla News 24
- bdconlinenews.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
Title :
গণপূর্তে আব্দুর রউফের বিরুদ্ধে ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট বিক্রিতে সম্পৃক্ততার অভিযোগ, তদন্ত চেয়ে আবেদন দুদক অটোরিকশার চালক পরিচয়ের আড়ালে যেভাবে হতো গ্যারেজে অস্ত্র তৈরি: গ্রেপ্তার দুই ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি ও অস্ত্র উদ্ধার: কাইল্লা মাসুদ ও তাপস গ্রেপ্তার ​বিএনএফের চেয়ারম্যান হলেন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি খোন্দকার মোরতাজুল করিম সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ তলব, মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে সংবাদ প্রকাশের নামে ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজি: হলুদ সাংবাদিকতার দৌরাত্ম্যে প্রশ্নবিদ্ধ মূলধারা!? গুজব ও চাঁদাবাজির বেড়াজালে বিআইডব্লিউটিএ: থমকে গেছে ১২টি মেগা ড্রেজিং ও অবকাঠামো প্রকল্প আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস: বিচার ও জবাবদিহিতার মাধ্যমে মানবিক সমাজ গড়ার সময় দেশে সাত মাসে ২০৭৬ খুন: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ স্ত্রীর মন রক্ষায় মাদক সেবন, মাদকের টাকা জোগাতে চুরি—ডিবির জালে ‘কলা চোর’ স্বপন

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৯০ Time View

নাজমুল হাসান,
এসএসসি পরীক্ষার ফলাফলে রাজধানীর মাতুয়াইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবারও সাফল্যের স্বাক্ষর রেখেছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালো ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। ভালো ফলাফল অর্জনের পেছনে কাজ করেছে প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ এর অক্লান্ত পরিশ্রম।২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা গেছে ১০৬ জনঅংশগ্রহণকারীদের মধ্যে ৯৮ জন পাশ করেছে।

পাশের হার ৯২.৪৫ শতাংশ। যার মধ্যে ৬ জন শিক্ষার্থী এ প্লাস অর্জন করেছেন। বিজ্ঞান বিভাগ থেকে ৩৮ জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ উত্তীর্ণ হয়েছেন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৪ জন অংশগ্রহণ করে সকল শিক্ষার্থী সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন। এছাড়াও মানবিক বিভাগ থেকে ৩৪ জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২৬ জন কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন।

বিদ্যালয়টির প্রধান শিক্ষ আব্দুল আজিজ জানায়, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলে এই সাফল্য অর্জিত হয়েছে। ভালো ফলাফলের জন্য কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যরা।

শিক্ষার্থীরা জানায়, ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করে নিজেদের এবং বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করতে তারা কঠোর পরিশ্রম করবে।মাতুয়াইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের এই সাফল্য শিক্ষা ক্ষেত্রে বিদ্যালয়টির অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews