1. admin@r-banglanews24.com : R Bangla News 24 : R Bangla News 24
কবরের মাটিতে মায়ের হাত,শহীদ ওসমান বিন হাদির নীরব আর্তনাদ - bdconlinenews.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
Title :
গণপূর্তে আব্দুর রউফের বিরুদ্ধে ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট বিক্রিতে সম্পৃক্ততার অভিযোগ, তদন্ত চেয়ে আবেদন দুদক অটোরিকশার চালক পরিচয়ের আড়ালে যেভাবে হতো গ্যারেজে অস্ত্র তৈরি: গ্রেপ্তার দুই ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি ও অস্ত্র উদ্ধার: কাইল্লা মাসুদ ও তাপস গ্রেপ্তার ​বিএনএফের চেয়ারম্যান হলেন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি খোন্দকার মোরতাজুল করিম সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ তলব, মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে সংবাদ প্রকাশের নামে ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজি: হলুদ সাংবাদিকতার দৌরাত্ম্যে প্রশ্নবিদ্ধ মূলধারা!? গুজব ও চাঁদাবাজির বেড়াজালে বিআইডব্লিউটিএ: থমকে গেছে ১২টি মেগা ড্রেজিং ও অবকাঠামো প্রকল্প আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস: বিচার ও জবাবদিহিতার মাধ্যমে মানবিক সমাজ গড়ার সময় দেশে সাত মাসে ২০৭৬ খুন: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ স্ত্রীর মন রক্ষায় মাদক সেবন, মাদকের টাকা জোগাতে চুরি—ডিবির জালে ‘কলা চোর’ স্বপন

কবরের মাটিতে মায়ের হাত,শহীদ ওসমান বিন হাদির নীরব আর্তনাদ

  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২০ Time View

কবরের মাটিতে মায়ের হাত,শহীদ ওসমান বিন হাদির নীরব আর্তনাদ
খাণ বশির
কবরের মাটিতে যখন মমতাময়ী মায়ের বোনের আঙুল ছুঁয়ে যায়, তখন শব্দ থেমে যায়, সময় থমকে দাঁড়ায়। শহীদ শরীফ ওসমান বিন হাদির কবরে দাঁড়িয়ে সেই দৃশ্য আজ হাজারো হৃদয়কে ভেঙে চুরমার করে দিয়েছে। আদরের ছোট ছেলেটা,যে সারাদিন মায়ের আঁচল ধরে ঘুরে বেড়াতো, যে মায়ের পাশে বসে তরকারি কুটত, বাপহারা সংসারে যে ছিল মায়ের সব আশা-ভরসা,আজ সে নিথর, নিঃশব্দ।
কবরের পাশে দাঁড়িয়ে মায়ের চোখে কোনো ভাষা নেই, আছে শুধু শূন্যতা। পাশে দাঁড়িয়ে থাকা বোনেরা, যারা স্নেহ আর মমতায় ভাইটিকে বড় করে তুলেছিল, আজ সেই ভাইয়ের কবরের মাটি ছুঁয়ে দেখছে। যেন শেষবারের মতো আদর ছুঁয়ে নেওয়ার চেষ্টা। তাদের চোখের পানি মাটিতে পড়ে মিশে যাচ্ছে,ভাইয়ের রক্তে রাঙানো ইতিহাসের সাথে।
এক পাশে নীরবে দাঁড়িয়ে আছেন আরেক সহোদর। ভাই হারানোর বেদনা তার চোখে স্পষ্ট, কিন্তু মুখে কোনো কথা নেই। কারণ কিছু শোক এমন হয়, যা ভাষায় ধরা যায় না। শুধু বুকের ভেতর জমে থাকা হাহাকার হয়ে থেকে যায়।
এই হৃদয়বিদারক মুহূর্তে পাশে দাঁড়িয়ে আছেন ব্যারিস্টার মইনুল করিম। তিনি শহীদ ওসমান বিন হাদির হত্যার বিচারিক কার্যক্রমে পরিবারের আইনি সহায়তা দিয়ে যাচ্ছেন। তাঁর উপস্থিতি এই শোকের মুহূর্তে কিছুটা সাহস জোগালেও, হারানোর ক্ষত কোনোভাবেই পূরণ হয় না।
শহীদ ওসমান বিন হাদির কবরের পাশে দাঁড়িয়ে থাকা এই দৃশ্য শুধু একটি পরিবারের শোক নয় এটি একটি সমাজের বিবেককে নাড়া দেয়। একজন সন্তানের জীবন থেমে যায়, কিন্তু মায়ের বুকের কান্না থামে না। এই কান্না আমাদের মনে নাড়িয়ে দেয়,ন্যায়বিচার শুধু আইনের দাবি নয়, এটি মায়ের চোখের পানিরও দাবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews