
বিশেষ প্রতিনিধি – মেহাদী হাসান;
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৬নং খাষপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন নাগরপুর ল্যাব এইড ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালের চেয়ারম্যান ও সমাজসেবক মো. জামাল উদ্দিন ফারুকী। একজন তরুণ ও নতুন মুখ হিসেবে তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
নির্বাচনী হাওয়া বইতে শুরু করায় ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, রাস্তা-ঘাট, গ্রাম ও পাড়া-মহল্লায় তার পক্ষে গণসংযোগ, মতবিনিময় সভা এবং উঠান বৈঠক শুরু হয়েছে। খাষপুকুরিয়া ইউনিয়নের কৃতিসন্তান এবং কোদালিয়া পশ্চিমপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা জামাল উদ্দিন ফারুকী দীর্ঘদিন ধরে এলাকার যুবসমাজ ও সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে পরিচিত হয়ে ওঠেন। এলাকার তরুণ সমাজ তাকে ইতিবাচক পরিবর্তনের প্রতীক হিসেবে দেখছে।
দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন স্বাস্থ্যসেবা, মানবিক সংগঠন এবং জনসেবামূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। নাগরপুর ল্যাব এইড ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুবাদে তিনি সাধারণ মানুষের খুব কাছে যাওয়ার সুযোগ পেয়েছেন।
সমাজসেবা চিন্তার অংশ হিসেবে তিনি মনে করেন, খাষপুকুরিয়া ইউনিয়ন দীর্ঘ সময় ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে অনেকাংশে পিছিয়ে রয়েছে। এ অঞ্চলের অবহেলিত মানুষের অধিকার, সুখ-দুঃখ ও নানা সমস্যা স্থানীয় পরিষদের কাছে জোরালোভাবে তুলে ধরতে চান তিনি। নির্বাচিত হলে অবহেলিত জনগোষ্ঠীর সেবা বঞ্চিত মানুষের কষ্ট লাঘবে স্থায়ী অবকাঠামো নির্মাণসহ সব নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
প্রার্থী মো. জামাল উদ্দিন ফারুকী তার বক্তব্যে বলেন, “আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে ৬নং খাষপুকুরিয়া ইউনিয়নকে একটি আধুনিক, ডিজিটাল, সন্ত্রাস ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।
সরকারি সব সুযোগ-সুবিধা স্বচ্ছতার সঙ্গে প্রতিটি নাগরিকের ঘরে পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য। আমি আজীবন মানুষের পাশে থেকে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে সেবা করতে চাই।” স্থানীয় বাসিন্দাদের মতে, এলাকার প্রবীণ ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, কৃষক, শ্রমিক ও জেলেসহ সর্বস্তরের মানুষের মাঝে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, একজন সৎ ও উদ্যমী তরুণ নেতৃত্ব ইউনিয়নটির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই লক্ষ্যেই তিনি ইউনিয়নের প্রতিটি মানুষের দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন প্রত্যাশা করেছেন।
নির্বাচন সংক্রান্ত খবরাখবর এবং ভোট সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্যের জন্য আপনি বাংলাদেশ নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট সরকারি পোর্টালগুলো পরিদর্শন করতে পারেন।
Leave a Reply