
নাজমুল হাসান:
বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের কেন্দ্রীয় কমিটির যুব সম্পাদক নির্বাচিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বাউল দলের আহ্বায়ক সাইজুদ্দিন (সাজু)-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাউল দলের সকল সহকর্মী, সহযোদ্ধা এবং রাজপথের সংগ্রামী নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাইজ উদ্দিন সাজু।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সাইজুদ্দিন সাজু ব্যক্তি জীবনেও সফল তার গ্রামের বাড়ি বি-বাড়িয়া জেলায়। ঢাকায় উত্তরা দক্ষিণ খান এলাকায় স্বপরিবারে বসবাস করেন। তার পিতা দুবরাজ মিয়া ছিলেন একজন মানব দরদী ব্যক্তি।সাইজউদ্দিন সাজু বিমানবন্দর থানা যুবদলের অন্যতম একজন সদস্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, বেগম খালেদা জিয়ার একনিষ্ঠ কর্মী, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থাভাজন ব্যক্তি। সাইজুদ্দিন সাজু একজন সংস্কৃতি মনা ব্যক্তি। তিনি সব সময় শিল্পী সমাজের ভাগ্য উন্নয়নে কাজ করে থাকেন।
জাতীয়তাবাদী বাউল দলের কেন্দ্রীয় কমিটির যুব সম্পাদক মনোনীত হওয়ায় সর্বস্তরের নেতাকর্মীরা তাকে স্বাগত জানিয়েছেন। তিনি একজন সদালাপী ও মিষ্টভাষী লোক। তার মত যোগ্য ব্যক্তি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ায় বাউল সমাজ উপকৃত হবে।
Leave a Reply