1. admin@r-banglanews24.com : R Bangla News 24 : R Bangla News 24
নলছিটিতে ১৬ দিনব্যাপী হাম,রুবেলা টিকাদান কর্মসূচি শুরু - bdconlinenews.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
Title :
গণপূর্তে আব্দুর রউফের বিরুদ্ধে ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট বিক্রিতে সম্পৃক্ততার অভিযোগ, তদন্ত চেয়ে আবেদন দুদক অটোরিকশার চালক পরিচয়ের আড়ালে যেভাবে হতো গ্যারেজে অস্ত্র তৈরি: গ্রেপ্তার দুই ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি ও অস্ত্র উদ্ধার: কাইল্লা মাসুদ ও তাপস গ্রেপ্তার ​বিএনএফের চেয়ারম্যান হলেন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি খোন্দকার মোরতাজুল করিম সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ তলব, মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে সংবাদ প্রকাশের নামে ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজি: হলুদ সাংবাদিকতার দৌরাত্ম্যে প্রশ্নবিদ্ধ মূলধারা!? গুজব ও চাঁদাবাজির বেড়াজালে বিআইডব্লিউটিএ: থমকে গেছে ১২টি মেগা ড্রেজিং ও অবকাঠামো প্রকল্প আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস: বিচার ও জবাবদিহিতার মাধ্যমে মানবিক সমাজ গড়ার সময় দেশে সাত মাসে ২০৭৬ খুন: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ স্ত্রীর মন রক্ষায় মাদক সেবন, মাদকের টাকা জোগাতে চুরি—ডিবির জালে ‘কলা চোর’ স্বপন

নলছিটিতে ১৬ দিনব্যাপী হাম,রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৭৮ Time View

নলছিটিতে ১৬ দিনব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু
খান বশির
শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ঝালকাঠির নলছিটি উপজেলায় জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রবিবার সকাল ১১টায় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. জিয়া উদ্দিন হায়দার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় কয়েকটি এলাকাকে ইতোমধ্যে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এমন পরিস্থিতিতে দ্রুত এই টিকাদান কর্মসূচি চালু হওয়ায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে এবং সংক্রামক রোগ নিয়ন্ত্রণে ইতিবাচক অগ্রগতি আসবে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, নলছিটি উপজেলায় টানা ১৬ দিনব্যাপী এই কর্মসূচি চলবে। প্রথম দিনে ১ হাজার ২৫৮ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পুরো কর্মসূচির আওতায় মোট ২১ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। ৯ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এ টিকার আওতায় আনা হয়েছে। পূর্বে টিকা গ্রহণ করে থাকলেও এ কর্মসূচির আওতায় অতিরিক্ত একটি ডোজ প্রদান করা হবে। তবে অসুস্থ বা হামে আক্রান্ত শিশুদের এই টিকা দেওয়া হবে না।
কর্মসূচির প্রথম দিনেই বিপুল সংখ্যক অভিভাবক তাদের সন্তানদের নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। সন্তানদের টিকা দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন তারা। পাশাপাশি নিয়মিত টিকাদান কার্যক্রম চালু রাখা এবং উপজেলা পর্যায়ে সব ধরনের টিকা সহজলভ্য করার দাবি জানান অভিভাবকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল, ঝালকাঠির সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন এবং নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews