1. admin@r-banglanews24.com : R Bangla News 24 : R Bangla News 24
কবরস্থানের মাটি ভরাট প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগ, নলছিটি পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে লিখিত আবেদন - bdconlinenews.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
Title :
গণপূর্তে আব্দুর রউফের বিরুদ্ধে ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট বিক্রিতে সম্পৃক্ততার অভিযোগ, তদন্ত চেয়ে আবেদন দুদক অটোরিকশার চালক পরিচয়ের আড়ালে যেভাবে হতো গ্যারেজে অস্ত্র তৈরি: গ্রেপ্তার দুই ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি ও অস্ত্র উদ্ধার: কাইল্লা মাসুদ ও তাপস গ্রেপ্তার ​বিএনএফের চেয়ারম্যান হলেন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি খোন্দকার মোরতাজুল করিম সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ তলব, মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে সংবাদ প্রকাশের নামে ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজি: হলুদ সাংবাদিকতার দৌরাত্ম্যে প্রশ্নবিদ্ধ মূলধারা!? গুজব ও চাঁদাবাজির বেড়াজালে বিআইডব্লিউটিএ: থমকে গেছে ১২টি মেগা ড্রেজিং ও অবকাঠামো প্রকল্প আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস: বিচার ও জবাবদিহিতার মাধ্যমে মানবিক সমাজ গড়ার সময় দেশে সাত মাসে ২০৭৬ খুন: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ স্ত্রীর মন রক্ষায় মাদক সেবন, মাদকের টাকা জোগাতে চুরি—ডিবির জালে ‘কলা চোর’ স্বপন

কবরস্থানের মাটি ভরাট প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগ, নলছিটি পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে লিখিত আবেদন

  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৯২ Time View

কবরস্থানের মাটি ভরাট প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগ, নলছিটি পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে লিখিত আবেদন

জেলা প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলায় সরকারি কবরস্থানের মাটি ভরাট প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আওলাদ হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন নলছিটি পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুহাম্মাদ ওয়ালীউল ইসলাম।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, নলছিটি পৌরশহরের সরকারি কবরস্থানে মাটি ভরাটের জন্য টিআর প্রকল্পের আওতায় ১ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু প্রকল্পের কাজ শুরু করার আগে নলছিটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন ‘অফিস খরচ’ বাবদ ৯ হাজার টাকা দাবি করেন। প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে এবং বিভিন্ন চাপের মুখে পড়ে সংশ্লিষ্টরা বাধ্য হয়ে ওই টাকা প্রদান করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী ওয়ালীউল ইসলাম জানান, একটি ধর্মীয় ও জনকল্যাণমূলক কাজে সরকারি কর্মকর্তার কার্যালয়ে এভাবে ঘুষ নেওয়া অত্যন্ত অনৈতিক এবং সরকারি সেবার নীতিমালার পরিপন্থী। বিষয়টি স্থানীয়দের মধ্যেও ক্ষোভের সৃষ্টি করেছে।
এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী।
এ বিষয়ে প্রকল্প কর্মকর্তা আওলাদ হোসেনকে মুঠোফোনে কল দেয়া হলে কল রিসিভ করেননি । তবে জেলা প্রশাসকের বলেন, অভিযোগটি গুরুত্ব সহকারে বিবেচনা করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews