1. admin@r-banglanews24.com : R Bangla News 24 : R Bangla News 24
ইলিয়াস খান ক্যাডেট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত - bdconlinenews.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
Title :
গণপূর্তে আব্দুর রউফের বিরুদ্ধে ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট বিক্রিতে সম্পৃক্ততার অভিযোগ, তদন্ত চেয়ে আবেদন দুদক অটোরিকশার চালক পরিচয়ের আড়ালে যেভাবে হতো গ্যারেজে অস্ত্র তৈরি: গ্রেপ্তার দুই ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি ও অস্ত্র উদ্ধার: কাইল্লা মাসুদ ও তাপস গ্রেপ্তার ​বিএনএফের চেয়ারম্যান হলেন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি খোন্দকার মোরতাজুল করিম সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ তলব, মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে সংবাদ প্রকাশের নামে ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজি: হলুদ সাংবাদিকতার দৌরাত্ম্যে প্রশ্নবিদ্ধ মূলধারা!? গুজব ও চাঁদাবাজির বেড়াজালে বিআইডব্লিউটিএ: থমকে গেছে ১২টি মেগা ড্রেজিং ও অবকাঠামো প্রকল্প আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস: বিচার ও জবাবদিহিতার মাধ্যমে মানবিক সমাজ গড়ার সময় দেশে সাত মাসে ২০৭৬ খুন: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ স্ত্রীর মন রক্ষায় মাদক সেবন, মাদকের টাকা জোগাতে চুরি—ডিবির জালে ‘কলা চোর’ স্বপন

ইলিয়াস খান ক্যাডেট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১১৯ Time View

খান বশির
ঝালকাঠির নলছিটির জুরকাঠী এলাকার শিমুলতলায় অবস্থিত ইলিয়াস খান ক্যাডেট মাদ্রাসায় উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দিনব্যাপী নানা আয়োজন সম্পন্ন হয়।
খেলবো মোরা নীতির সাথে, থাকবো মোরা সত্যের পথে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা দৌড়, ইসলামী সংগীত থালা মাথায় দৌড়,ফুল কুরানি, পানিতে বল নিক্ষেপ,অভিভাবকদেরবালিশ বদল খেলা, সহ নানা খেলাধুলায় অংশগ্রহণ করে তাদের মেধা ও ক্রীড়া দক্ষতা প্রদর্শন করে। প্রতিটি ইভেন্টেই ছিল প্রাণবন্ত অংশগ্রহণ ও উৎসাহ।
অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ। বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ, যা শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা জোগায়। এছাড়া উপস্থিত সবার জন্য দুপুরের খাবারেরও আয়োজন করা হয়, যা অনুষ্ঠানে আরও আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
আয়োজকরা জানান, এমন আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের মাঝে শৃঙ্খলা, সততা ও নৈতিকতার শিক্ষা ছড়িয়ে দেয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews